[ খেলা ]
মোরাতার অনন্য কীর্তি, ধারেকাছে নেই কেউ
ছবি- সংগৃহীত
উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের প্রথম ম্যাচেই অনন্য রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন আলভারো মোরাতা। যেখানে তার আগে পা পড়েনি আর কারো।
প্রথম ফুটবলার হিসেবে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে ইউরোর ভিন্ন তিন আসরে গোল করার কীর্তি গড়েছেন মোরাতা।
চলমান ইউরোর তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই অনন্য কীর্তিটি গড়েন মোরাতা। ২০১৬ ও ২০২০ ইউরোতেও ক্রোয়াটদের বিপক্ষে জালের দেখা পেয়েছিলেন তিনি।
.png)
এদিন ম্যাচের ২৯তম মিনিটে স্পেনকে এগিয়ে নেন মোরাতা। মাঝমাঠ থেকে ফাবিয়ান রুইসের চমৎকার পাস পেয়ে ডি-বক্সে ঢুকে যান অ্যাথলেটিকো মাদ্রিদের এই ফুটবলার। আগুয়ান ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে পরাস্ত করে বল জালে পাঠান ৩১ বছর বয়সী তারকা।
স্পেনের জার্সিতে ৭৪ ম্যাচে এটি মোরাতার ৩৬তম গোল। ইউরোয় তার গোল হলো ৭টি। মহাদেশীয় টুর্নামেন্টটিতে সর্বোচ্চ গোলের তালিকায় গ্রিজমান ও অ্যালান শিয়েরারের সঙ্গে যৌথভাবে তিনে আছেন তিনি। ৯ গোল নিয়ে দুইয়ে মিশেল প্লাতিনি, আর ১৪ গোল নিয়ে চূড়ায় আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
স্পেন
লিংক সফলভাবে কপি হয়েছে!