আইরিশদের ডেরায় শাহিনের জোড়া আঘাত
চলমান টি-২০ বিশ্বকাপের ৩৬তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে পাকিস্তান। নিয়মরক্ষার ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে আইরিশরা। যেখানে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১ ওভারে দুই উইকেটে ২ রান।
রোববার ফ্লোরিডার লডারহিলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এতে আগে ব্যাট করছে আইরিশরা।
.png)
দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেন শাহিন আফ্রিদি।
ইনিংসের প্রথম ওভারেই বালবির্নিকে বোল্ড করেন আফ্রিদি। একই ওভারে লরকান টাকারের উইকেট শিকার করেন তিনি। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা।
পরে উইকেটে আসেন হ্যারি টেক্টর। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন স্টার্লিং।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফখর আজম, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ আমির।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, ব্যারি ম্যাককার্থি, জস লিটল ও বেন হোয়াইট।