ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

সুপার এইটের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৪০, ১৬ জুন ২০২৪
সুপার এইটের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইল ফটো

চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষের পথে। এরই মধ্যে সুপার এইটের টিকিট পেয়েছে ৭দল। বাকি একটি জায়গার জন্য লড়াই করছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। যদিও ডাচদের চেয়ে সেই পথে অনেকটাই এগিয়ে টিম টাইগার্স।

সোমবার সেন্ট ভিনসেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। ম্যাচটিতে জিতলেই নিশ্চিত হবে সুপার এইট। 

এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে এখনও ঘোরের মধ্যে নেপাল। প্রস্তুত বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে।

Advertisement

এবারের আসরে নেপালের পাওয়ার কিছু নেই। বাংলাদেশের আছে হারাবার। সেটা নেপালের কাছে হেরে সুপার এইট মিস করার ক্ষীণ সম্ভাবনার চেয়েও বড়, লজ্জার। সেই লজ্জা এড়াতে বাংলাদেশ দল সিরিয়াস। 

যদিও সাকিব, মাহমুদউল্লাহ, লিটন, তাসকিনরা অনুশীলনের বাইরে আরো একটা দিন। ম্যাচ আর ভ্রমণ ক্লান্তি দূর করতেই ক্রিকেটকে ভুলে থাকার এই চেষ্টা। সঙ্গে দেশের বাইরে পরিবার থেকে দূরে ঈদ আনন্দ মিস করার কষ্ট।

বাকিরা অবশ্য মাঠে এসেছেন, ঘাম ঝরিয়েছেন। আলোচনায় ব্যস্ত নাজমুল হোসেন শান্ত। যত ব্যর্থ হচ্ছেন পরিশ্রম তত বাড়িয়ে দিয়েছেন। অধিনায়কত্বের প্রশংসা চারপাশে কিন্তু তার ব্যাট যে কথা শুনছে না। শান্ত যেমন সতীর্থদের আগলে রাখেন সতীর্থরাও তেমনি অধিনায়কের পাশে।

সবশেষ ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। দ্বিতীয়বারের মতো আবারো সেই সুর্বণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। 

সুপার এইটে খেলতে হলে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে। অথবা অন্তত ১টি পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নিশ্চিত হবে টাইগারদের। আর যদি নেপালের কাছে অঘটনের শিকার হয়ে হেরে যায় বাংলাদেশ, তাহলে এই গ্রুপে নেদারল্যান্ডস ও শ্রীলংকার ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

ডাচরা শেষ ম্যাচে জিতলে বাংলাদেশের সমান ৪ পয়েন্ট হবে। তখন রান রেট বিবেচনা করা হবে। বর্তমানে নেদারল্যান্ডসের চেয়ে রান রেটে বেশ এগিয়ে বাংলাদেশ। এখন বাংলাদেশের রান রেট ০.৪৭৮ এবং নেদারল্যান্ডসের রান রেট -০.৪০৮। তাই নেপালের কাছে হারলেও ব্যবধানটা যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশকে।

এদিকে মাঠের লড়াইয়ের দু’দলের পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। এখন পর্যন্ত একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেপাল। সেটি এক দশক আগে ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র ম্যাচে নেপালকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, জাকের আলী/শেখ মাহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!