ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

সুপার এইটে বাংলাদেশের ম্যাচ কবে, কখন ও কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ১৭ জুন ২০২৪
সুপার এইটে বাংলাদেশের ম্যাচ কবে, কখন ও কোথায়?
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে ২১ রানে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। 

নেপালকে হারিয়ে নতুন কীর্তি গড়েছে বাংলাদেশ। এই প্রথম বিশ্বকাপের এক আসরে ৩ ম্যাচে জয়ে পেয়েছে টাইগাররা। এর আগে শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় চন্ডিকা হাথুরেসিংহের শিষ্যা। তা না হলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সেরা আটে জায়গা পেত বাংলাদেশ। গ্রুপ-ডি থেকে টাইগারদের সঙ্গে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

Advertisement

গ্রুপপর্বের চার ম্যাচের সবগুলোতে জিতেছে প্রোটিয়ারা। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ছাড়াও সুপার এইটে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দুই আয়োজক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

সুপার এইটের আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। এক নম্বর গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর দুই নম্বর গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

একনজরে দেখে নিন সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সূচি

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
২১ জুন অস্ট্রেলিয়া সকাল সাড়ে ৬টা অ্যান্টিগুয়া
২২ জুন ভারত সকাল সাড়ে ৮টা অ্যান্টিগুয়া
২৫ জুন আফগানিস্তান সকাল সাড়ে ৬টা সেন্ট ভিনসেন্ট
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!