[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪
প্রথমবার ইউরো খেলতে নামছে জর্জিয়া, প্রতিপক্ষ যারা
ছবি- সংগৃহীত
উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জর্জিয়া ও তুর্কি। নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরো খেলতে নামবে জর্জিয়া। স্বাভাবিকভাবেই ম্যাচটি জিততে মুখিয়ে দলটি। অপরদিকে জর্জিয়ার সেই কাজটি যে সহজ হতে দিবে না তুর্কি, তা অনুমেয়ই।
মঙ্গলবার ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে তুর্কি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস।
এই ম্যাচে ৪-২-৩-১ ফরম্যাশনে একাদশ সাজিয়েছে তুর্কি। আর ডিফেন্সিভ (৩-৫-২) ফরম্যাশনে খেলবে জর্জিয়া।
.png)
তুর্কি একাদশ: মের্ট গুনোক (গোলরক্ষক), মের্ট মুলদুর, সামেত আকায়দিন, আব্দুলকেরিম বারদাকসি, ফার্দি কাদিওগ্লু, হাকান কালহানোগু, কান আয়হান, আরদা গুলের, অর্কুন কোকসু, কেনান ইলডিজ ও বারিস আল্পার ইলমাজ।
জর্জিয়া একাদশ: জিওরজি মামারদাশভিলি (গোলরক্ষক), সলোমন কভির্কভেলিয়া, গুরাম কাসিয়া, লাশা ডভালি, ওটার কাকাবাডজি, জর্জি চকভেটাদজে, আঞ্জর মেকভাবিশভিলি, জিওর্গি কোচোরাশভিলি, হেওর্হি টিসিতাইসভিলি, জর্জেস মিকাউতাডজে ও খভিচা কাভারাটস্খেলিয়া।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
লিংক সফলভাবে কপি হয়েছে!