ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৩, ১৯ জুন ২০২৪
বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ছিল না বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপ শুরু হতেই জ্বলে উঠেছে তারা। গ্রুপপর্বের বাধা পেড়িয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ব্যাটসম্যানরা নিজেদের কাজটা না করতে পারলেও, বোলাররা বেশ ভালো করেছে। আর ফিল্ডিংয়েও বাংলাদেশ ছিল দুর্দান্ত, যা উঠে এসেছে খেলাধুলা নিয়ে বিশ্লেষণ করা প্রতিষ্ঠান অপটার পরিসংখ্যানে।

চলমান এই আসরে ইতোমধ্যেই গ্রুপ পর্ব শেষ হয়েছে। যেখানে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৪০টি। গ্রুপপর্ব শেষে দলগুলোর ক্যাচ নেয়ার সফলতার হারে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

Advertisement

হার প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে তালিকায় সবার উপরে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে আছে বাংলাদেশ। তবে অবাক করা বিষয় শীর্ষ দশে জায়গা হয়নি এশিয়ার দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের।

পাকিস্তান গ্রুপ পর্বে বাদ পড়লেও দাপটের সঙ্গে সুপার এইটে উঠেছে ভারত। কিন্তু তবুও তাদের জায়গা হয়নি এ তালিকায়। টুর্নামেন্টে এখনো পর্যন্ত বাংলাদেশের বোলাররা মোট ২১ বার ক্যাচের সুযোগ তৈরি করেছেন। যেখানে ২০বার তালুবন্দি করতে পেরেছেন ফিল্ডাররা। মাত্র একবার ক্যাচের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। ফলে আসরে বাংলাদেশের ক্যাচ নেয়ার সাফল্যের হার ৯৫.২ শতাংশ। একই পরিসংখ্যান নেদারল্যান্ডসের ক্ষেত্রেও।

এছাড়া ৯০ শতাংশের বেশি ক্যাচ নেয়ার সাফল্যের হার কেবল ওয়েস্ট ইন্ডিজের (৯১.৩%)। ২৩টি ক্যাচের মধ্যে ২১টি তালুবন্দি করতে পেরেছে ক্যারিবিয়ানরা। বিপরীতে দুইবার সুযোগ হাতছাড়া করেছে তারা। সবচেয়ে বেশি ৮টি ক্যাচ মিস করেছে অস্ট্রেলিয়া। সাতবার করে সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান ও ওমান।

বিশ্বকাপে একনজরে ক্যাচ ধরার সাফল্যের হার-

১. বাংলাদেশ- ৯৫.২ শতাংশ, ২. নেদারল্যান্ডস- ৯৫.২ শতাংশ, ৩. ওয়েস্ট ইন্ডিজ- ৯১.৩ শতাংশ, ৪. আয়ারল্যান্ড- ৮৮.২ শতাংশ, ৫. শ্রীলঙ্কা- ৮৫.৭ শতাংশ, ৬. নামিবিয়া- ৮৪.৬ শতাংশ, ৭. দক্ষিণ আফ্রিকা- ৮৪ শতাংশ, ৮. যুক্তরাষ্ট্র- ৮৩.৩ শতাংশ, ৯. নিউজিল্যান্ড- ৮১.৮ শতাংশ, ১০. আফগানিস্তান- ৮০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!