অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নামবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
এর আগে টস জিতে উইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।
.png)
ম্যাচটিতে দুদলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামবে। জনসন চার্লসের পরিবর্তে উইন্ডিজ একাদশে ডাক পেয়েছেন কাইল মেয়ার্স। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একাদশ থেকে ছিটকে গেছেন বার্টমেন। তার জায়গায় প্রোটিয়াদের হয়ে খেলবেন তাবরাইজ শামসি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি।
উইন্ডিজ একাদশ: শাই হোপ, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, শারফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয় ও গুদাকেশ মোতি।