সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে এক উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আফগানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৯ রান।
.png)
প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। তবে ১১তম ওভারেই সাফল্যের দেখা পায় টাইগাররা। রিশাদ হোসেনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আউট হন ১৮ রান করা ইব্রাহিম। গুরবাজ ৩৯ ও ওমরজাই ৫ রানে ব্যাট করছেন।
ভারতের কাছে অস্ট্রেলিয়া হারায় এখন বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ একদম সহজ। যেহেতু রান তাড়া করবে, অন্তত ১৩.২ ওভারের মাঝে টাইগারদের জিততে হবে। অথবা জয়ের সময় রান রেট ১৩.৮ থাকতে হবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।