ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

কোপায় ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৯, ২৬ জুন ২০২৪
কোপায় ইতিহাস গড়ল কানাডা
ছবি- সংগৃহীত

নিজেদের ইতিহাসে প্রথমবার কোপা আমেরিকায় জয় পেয়েছে কানাডা। চলমান আসরের গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে তারা। সেই সঙ্গে পেরুর বিপক্ষে ২৪ বছর পর জয়ের স্বাদ পেল জেসি মার্শের দল। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ম্যাপল লিফার্সরা। 

চলতি বছরের মে মাসে কানাডার দায়িত্ব নেন জেসি মার্শ। এরপর শুরুর তিন ম্যাচে জয় তো পায়ইনি, গোলও করতে পারেনি। নেদারল্যান্ডসের কাছে ৪-০ গোলে হার, ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারে ২-০ গোলে। অবশেষে গোলের সঙ্গে জয়ের দেখাও পেয়েছে মার্শের দল।

ম্যাচের পর মার্শ বলেছেন, ‘ফলের দিকে তাকিয়ে আমি বলতে পারি, ছেলেরা ইতিহাস গড়ে খুবই উচ্ছ্বসিত। এটি অনেক বড় মুহূর্ত। তবে আমি যদি সার্বিক চিত্র দেখি, দল যে পরিস্থিতিতে ছিল। বেশ উত্তপ্ত অবস্থা।;

Advertisement

দ্বিতীয়ার্ধে কিভাবে আরো ভালো করা যায় সেই ছক মধ্যবিরতিতে ড্রেসিংরুমে করেন মার্শ, ‘প্রথমার্ধে আমরা ভালো শুরু করি; কিন্তু পেরু আমাদের ওপর চাপ বাড়াতে থাকে। তাই বিরতিতে গিয়ে আমরা বড় বার্তা দেওয়ার কথা বলছিলাম, ইতিহাস গড়ার ব্যাপারে, আমরা যে আরো বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত সেটি দেখানোর ব্যাপারে কথা বলছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালোভাবে সাড়া দিই।’

দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এ গ্রুপের দুইয়ে এখন কানাডা। আগামী মঙ্গলবার চিলির বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই আসরের কোয়ার্টার নিশ্চিত করবে তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!