ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

জানসানের হাত ধরে এলো প্রথম সাফল্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮, ২৭ জুন ২০২৪
জানসানের হাত ধরে এলো প্রথম সাফল্য
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। ম্যাচটিতে রানের খাতা খোলার আগেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরালেন মার্কো জানসেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১ ওভারে এক উইকেটে ৫ রান।

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

Advertisement

ইনিংসের প্রথম ওভারেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই স্লিপে রেজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

পরে উইকেটে আসেন গুলবাদিন নাইব। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, হেনরিখ, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শাসমি।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়ালাই খারোতি, নাভিন-উল-হক, নূর আহমেদ ও ফজলহক ফারুকী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!