ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

দেশে ফিরেছেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯, ২৮ জুন ২০২৪
দেশে ফিরেছেন ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে শুক্রবার (২৮ জুন) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া এ আসর থেকে বিদায় নিয়ে আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা।

এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের নজির এবারই গড়লো টাইগাররা। কিন্তু তবুও আসরজুড়ে বাজে পারফরমেন্সের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল।

গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় টাইগাররা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।

Advertisement

গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোই মন্থর উইকেটে খেলেছে বাংলাদেশ। যা অনেকটাই ঘরের উইকেটের মতো। ওই ম্যাচগুলোতে বোলাররা সফল হলেও ব্যাটারদের পারফরমেন্স ছিলো খুবই হতাশাজনক।

অ্যান্টিগায় ভাল উইকেট পেলেও, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তারপরও টুর্নামেন্টের কিছু সমীকরণে সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছিলো তাদের।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দারুন বোলিং নৈপুণ্যে আফগানিস্তানকে ১১৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। সেমিফাইনালে যেতে হেলে ১২.১ ওভারে ১১৬ রান করতে হতো টাইগারদের।

কিন্তু সেই টার্গেট স্পর্শ করার জন্য দ্রুত রান তোলার কোন মনমানসিকতাই দেখা যায়নি বাংলাদেশ দলের মধ্যে। সেমিফাইনালে ওঠার সমীকরণের পেছনে না ছুটে ধীরলয়ে ম্যাচ জয়ের পথ বেছে নেয় তারা।

তারপরও বৃষ্টি আইনে ৮ রানে হেরে যায় তারা। আক্রমণাত্মক ক্রিকেট না খেলার কারণে শুধুমাত্র দেশেই নয়, সারা ক্রিকেট বিশ্ব থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!