ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

আইসিসির ‘বিশ্বকাপ সেরা ফ্যান্টাসি’ একাদশে রিশাদসহ যারা আছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ৩০ জুন ২০২৪
আইসিসির ‘বিশ্বকাপ সেরা ফ্যান্টাসি’ একাদশে রিশাদসহ যারা আছেন
ফাইল ছবি

২০ দলের টি-২০ বিশ্বকাপের পর্দা নেমেছে। টানটান উত্তেজনার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। ২০১১ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে টিম ইন্ডিয়া।

প্রায় এক মাসের রোমাঞ্চকর এই লড়াই শেষে ‘ফ্যান্টাসি’ একাদশ প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন সুপার এইটে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।

মূলত পুরো বিশ্বকাপজুড়ে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পয়েন্ট দিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ম্যাচগুলোতে পারফরম্যান্সের সমীকরণ অনুযায়ী ক্রিকেটারদের নিয়ে এই পয়েন্ট দেওয়া হয়।

Advertisement

এগুলোকে ফ্যান্টাসি পয়েন্ট হিসেবে গণ্য করে পরবর্তীতে একটি একাদশ গঠন করা হয়। বিশ্বকাপ চলাকালে এক সপ্তাহে হওয়া ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এমন একাদশ ঘোষণা করা হয়ে আসছিল।

তবে এবার পুরো টুর্নামেন্টের ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে আইসিসি। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের মধ্যে অন্য সবার চেয়ে বেশি আলোচিত ছিলেন লেগ স্পিনার রিশাদ। অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সব মহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

নিঃসন্দেহে বাংলাদেশ যে একজন রিস্ট স্পিনারের জন্য এত অপেক্ষা করেছে, সেটি কিছুটা হলেও ঘুচেছে। দারুণ পারফরম্যান্সে এবারের বিশ্বকাপের সেরা ফ্যান্টাসি একাদশেও পয়েন্টের ভিত্তিতে জায়গা করে নিয়েছেন রিশাদ। তার পয়েন্ট ৪৭৮।

বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে টপকে এই একাদশে অধিনায়ক হিসেবে আছেন রশিদ খান। আফগানিস্তান দলপতির ফ্যান্টাসি পয়েন্ট ৫৭৮। সবমিলিয়ে পুরো একাদশে সমান তিনজন করে আছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের।

এর বাইরে একজন করে আছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। আর উইকেটরক্ষক হিসেবে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৪৩৭) এবং ব্যাটার হিসেবে ট্রেভিস হেড (৩৬১), ডেভিড ওয়ার্নার (২৮১) ও ত্রিস্টান স্টাবস একাদশে আছেন (২৫৪)।

একাদশে অলরাউন্ডার হিসেবে আছেন দুজন- হার্দিক পান্ডিয়া (৫৪৮) ও মার্কাস স্টয়নিস (৫১১)। ফ্যান্টাসি একাদশের বাকি পাঁচজন বোলার হলেন- অধিনায়ক রশিদ (৫৭৮), ফজলহক ফারুকি (৫৪৬), জাসপ্রিত বুমরাহ (৫০৯), আর্শদীপ সিং (৫০৪) ও রিশাদ হোসেন (৪৭৮)।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!