ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

পূর্ণ শক্তি নিয়ে জর্জিয়ার বিপক্ষে নামলো স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৬, ১ জুলাই ২০২৪
পূর্ণ শক্তি নিয়ে জর্জিয়ার বিপক্ষে নামলো স্পেন
ছবি- সংগৃহীত

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর লড়াইয়ে জর্জিয়ার মুখোমুখি স্পেন। যেখানে কোয়ার্টারের টিকিট পেতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছে স্প্যানিশরা।

সোমবার জার্মানির কোলন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মাঠে নেমেছে দুদল। ম্যাচের শুরু থেকে খেলছেন ইয়ামাল, মোরাতা ও কারভাহালরা। অন্যদিকে জিওর্গি কোচোরাশভিলি ও খভিচা কাভারাটস্খেলিয়াকে নিয়ে আক্রমণ বিভাগ সাজিয়েছেন জর্জিয়া কোচ উইলি স্যাগনল।

স্পেন একাদশ: উনাই সিমোন (গোলরক্ষক), দানি কারভাহাল, রবিন ল্য নরমঁদ, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেল্লা, পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজ পেনা, লামিনে ইয়ামাল, আলভারো মোরাতা ও নিকো উইলিয়ামস।

Advertisement

জর্জিয়া একাদশ: জিওরজি মামারদাশভিলি (গোলরক্ষক), ওটার কাকাবাডজি, গিওরগি গভেলেসিয়ানি, গুরাম কাসিয়া, লাশা ডভালি, লুকা লোকোশভিলি, জর্জি চকভেটাদজে, অটর কিতেইশভিলি, জিওর্গি কোচোরাশভিলি, জর্জেস মিকাউতাডজে ও খভিচা কাভারাটস্খেলিয়া।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!