ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয় দিয়ে উইম্বলডন শুরু করলেন আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৬, ২ জুলাই ২০২৪
জয় দিয়ে উইম্বলডন শুরু করলেন আলকারাজ
কার্লোস আলকারাজ

উইম্বলডনে প্রথম ম্যাচে সরাসরি সেট জিতে সহজেই অভিযান শুরু করলেন কার্লোস আলকারাজ। তৃতীয় বাছাই এই স্প্যানিশ খেলোয়াড় প্রথম রাউন্ডে হারিয়েছেন এস্তোনিয়ার যোগ্যতা অর্জনকারী খেলোয়াড় মার্ক লাজালকে।

গতবারের উইম্বলডন বিজয়ী আলকারাজ অবশ্য খুব সহজে জিততে পারেননি। প্রথম সেটে তাকে চাপে ফেলেছিলেন লাজাল। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৩), ৭-৫, ৬-২ গেমে জিতেছেন আলকারাজ‌।

ম্যাচের পর আলকারাজ‌ বলেন, তার খেলা খুব বেশি দেখিনি। তাই আজ লাজালের বিরুদ্ধে নেমে অবাকই হয়ে গিয়েছিলাম। খুব কম বয়স ওর। আমারই মতো। আশা করি আগামী দিনেও ওকে ট্যুরে বার বার দেখতে পাব। সেন্টার কোর্টে এ বছর প্রথম জয় পেয়ে খুব খুশি।

Advertisement

মোট ২ ঘণ্টা ২২ মিনিট লড়তে হয়েছে আলকারাজকে। স্পেনের খেলোয়াড়ের ড্রপ শট এবং গ্রাউন্ডস্ট্রোক দেখে হাততালির ঝড় ওঠে বার বার। দ্বিতীয় রাউন্ডে সেবাস্তিয়ান অফনার বনাম আলেকসান্ডার ভুকিচ ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন আলকারাজ।

উইম্বলডন নিয়ে মুগ্ধতা জানিয়ে আলকারাজ‌ বলেন, আমার খেলা সেরা কোর্ট হল উইম্বলডন। সবচেয়ে সুন্দর কোর্ট। এখানে খেলতে নামলে এখনো চিন্তায় পড়ে যাই। উইম্বলডনে খেলা সহজ নয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!