ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকইনফোর বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ২ জুলাই ২০২৪
ক্রিকইনফোর বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ছবি: সংগৃহীত

এবার টি-২০ বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। যেখানে জায়গা পেয়েছেন ভারতের ৬ ক্রিকেটার।

এর আগে আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে। ক্রিকইনফোর সেরা একাদশে আধিপত্য ধরে রেখেছেন চ্যাম্পিয়ন দল ভারত।  একই অবস্থা ছিল আইসিসির সেরা একাদশেও। 

ঘোষিত একাদশে চ্যাম্পিয়ন ভারতের ৬ জন, আফগানিস্তানের ৩ জন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন জায়গা করে নেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন রানার্সআপ দক্ষিণ আফ্রিকার একজন। 

Advertisement

আইসিসি তাদের সেরা একাদশে রানার্সআপ দলের কোনো খেলোয়াড় না রাখলেও ক্রিকইনফো তাদের মূল একাদশে দু’জনকে স্থান দিয়েছে।

ভারতের ৬ জন হলেন- অধিনায়ক রোহিত শমা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ ও আর্শ্বদ্বীপ সিং।  দক্ষিণ আফ্রিকার দু’জন হলেন- হেনরিক ক্লাসেন ও তাবরাইজ শামসি।  আফগানিস্তানের হয়ে সুযোগ পেয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও অস্ট্রেলিয়া মার্কাস স্টয়নিস। 

বিশ্বকাপের সেরা একাদশ

রোহিত শর্মা, রহমানুল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হেনরিক ক্লাসেন, জসপ্রীত বুমরাহ, আর্শ্বদীপ সিং ও তাবরাইজ শামসি। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!