ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৬, ২ জুলাই ২০২৪
নিজের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাকিব
সাকিব আল হাসান

লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান খরা যাচ্ছে সাকিব আল হাসানের। সবশেষ টি-২০ বিশ্বকাপে তো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বল হাতেও অনুজ্জ্বল ছিলেন সাবেক এই টাইগার দলপতি।

সিনিয়র খেলোয়াড়রা ব্যাটে-বলে বাজে সময় পার করলে তাদের ভবিষ্যৎ নিয়েও উঠে প্রশ্ন। সাকিবকেও তেমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় মঙ্গলবার।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে আজ বিকেলেই দেশ ছেড়েছেন সাকিব। তার আগে বিমান বন্দরে সাংবাদিকদের সাথে সাকিব জানান, ক্রিকেট নিয়ে আপাতত দীর্ঘ পরিকল্পনা করছেন না তিনি। তিন মাস, ছয় মাস করে ছোট ছোট মেয়াদে পরিকল্পনা সাজিয়ে এগোতে চান এই অলরাউন্ডার। 

Advertisement

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুইটা টি-২০ টুর্নামেন্টে খেলা। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’

তিনি বলেন, ‘এখন ও রকম সময় নেই যে তিন-চার বছরের পরিকল্পনা করব। তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। এরপর আবার পরবর্তী পরিকল্পনা। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!