ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সন্ধ্যায় রোহিতদের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৮, ৪ জুলাই ২০২৪
সন্ধ্যায় রোহিতদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

গত শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিলের আঘাত। ফলে সব ফ্লাইট বাতিল হওয়ায়, সেখানেই আটকা পড়েন রোহিত শর্মারা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামবেন রোহিতরা।

বিশ্বকাপজয়ী ভারতীয় দল বিকেলের দিকে মুম্বাই পৌঁছাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তারা। সেখানে রোহিতদের হাতে পুরস্কার হিসেবে ১২৫ কোটি ভারতীয় রুপি তুলে দেবেন বিসিসিআই।

বিমান থেকে নামার পর সকালে দিল্লিতে কিছুক্ষণ বিশ্রামের পর রোহিতরা মুম্বাই পৌঁছানোর পরই শুরু হবে মূল অনুষ্ঠান। রোহিত তার এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় শোভাযাত্রা। বিশ্বকাপজয়ী ভারতীয় দল হুড খোলা বাসে ট্রফি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন। মুম্বাই মেরিন ড্রাইভ ধরে চলবে শোভাযাত্রা। এরপর বিজয়ী দল পৌঁছবে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানেই হবে মূল অনুষ্ঠান।

Advertisement

এর আগে শনিবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!