ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠে হার্ট অ্যাটাক, পাড়ি জমালেন না ফেরার দেশে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ৭ জুলাই ২০২৪
মাঠে হার্ট অ্যাটাক, পাড়ি জমালেন না ফেরার দেশে
ছবি- সংগৃহীত

খেলা চলাকালীনই হার্ট অ্যাটাক করেছিলেন মিশরের জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। এরপর প্রায় ৪ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

শনিবার রিফাতের ক্লাব মর্ডান স্পোর্ট তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘মডার্ন ফিউচার এফসি আহমেদ রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে। স্বাস্থ্যের গুরুতর অবনতির ফলে মিশরীয় জাতীয় দলের এই খেলোয়াড় মারা গেছেন। ২০২৪ সালের ১১ মার্চ স্বাস্থ্য সংকটের পরে দীর্ঘদিন বেঁচে থাকার সংগ্রাম করে আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’

হাসপাতালের চিকিৎসরা রিফাতকে হৃত্স্পন্দন নিয়মিত রাখার জন্য কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র ‘পেসমেকার’ দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। পরে তার শারিরীক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। সেখানেই রিফাতের চিকিৎসা চলছিল।

Advertisement

রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

গত ১১ মার্চ মিশরীয় প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করেন রিফাত। ৮৮তম মিনিটে মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালের নিবিড় রক্ষণাবেক্ষণ ইউনিটে (আইসিইউ) নিয়ে যাওয়া হয় রিফাতকে।

উল্লেখ্য, মিশরের জাতীয় দলের জার্সি ৭বার গায়ে জড়িয়েছেন রিফাত। ২টি গোলও করেছিলেন এই স্ট্রাইকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!