ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলিয়ানদের ধুয়ে দিলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৪, ৮ জুলাই ২০২৪
ব্রাজিলিয়ানদের ধুয়ে দিলেন সুয়ারেজ
ছবি- সংগৃহীত

চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে টাইব্রেকারে (৪-২) হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। 

এই ম্যাচে মাঠে নামার আগে দম্ভোক্তি করেছিলেন ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরা। ব্রাজিলের মতো দল পাওয়াটা উরুগুয়ের জন্য স্বপ্ন- পেরেইরার এমন মন্তব্য নিয়ে ম্যাচের আগে চুপচাপই ছিল প্রতিপক্ষ উরুগুয়ে শিবির। কিন্তু টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠার পর মোক্ষম জবাব দিয়েছেন লা সেলেস্তাদের কিংবদন্তি লুইস সুয়ারেজ।

ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর এভাবেই উদযাপন করেন লুইস সুয়ারেজ। তিনি বলেন, ‘উরুগুয়ের সম্পর্কে কথা বলার সময় আপনার আরো বেশি বিনয়ী হওয়া উচিত, উরুগুয়ের ইতিহাস সম্পর্কে জানাশোনা থাকা উচিত।’

Advertisement

তিনি আরো বলেন, ‘এখানে এমন খেলোয়াড় আছে যারা ব্রাজিলিয়ান জাতীয় দলের হতে চায়, এটা বলার আগে আমি সেই ব্যক্তিটির (পেরেইরা) সম্পর্কে কিছু বলতে চাই, যিনি ফ্লামেঙ্গোয় (ব্রাজিলের ক্লাব) ডি আরাস্কায়েতার বদলি হিসেবে নামতেন, যাকে (আরাস্কায়েতা) ব্রাজিলের ফুটবলের সেরা হিসেবে মানা হয়। তাই কল্পনা করুন, এটা আমাদের কীভাবে স্পর্শ করেছে।’

উরুগুয়ের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামের মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরা বলেছিলেন, ‘আমাদের মাঝমাঠ খুবই ভালো। তারা সকলেই প্রিমিয়ার লিগে খেলেন। এটা এমন একটা দল, যেটা হয়তো উরুগুইয়ানরা স্বপ্নে ভাবতে পারে।’ 

তার এই মন্তব্য উরুগুয়ের খেলোয়াড়দের আরো তাতিয়ে দিয়েছিল বলে বিশ্বাস দলটির খেলোয়াড়দের। ফ্লামেঙ্গোয় পেরেইরার যে সঙ্গী হিসেবে খেলা ডি আরাস্কায়েতাও মুখ খুলেছেন। ম্যাচ শেষে সাবেক সতীর্থের মন্তব্য নিয়ে আরাস্কায়েতাকে জিজ্ঞেস করা হয়, এটা কি তার দলকে দুর্বল করার জন্যই বলা?

জবাবে ফ্লামেঙ্গোয় খেলা এই উরুগুইয়ান বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, এই প্ররোচনাও ফুটবলেরই অংশ, আমরা এই পরিবেশে অভ্যস্ত। আমি যেটা পূর্বে বলেছি, আমি আন্দ্রেয়াকে ভালোভাবেই চিনি, সে বড় মনের মানুষ, কোনো কারণে হয়ত সে অসুখী, আমার মনে হয় না সে খুশি মনে এটি বলেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!