ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাজে সময়ের মাঝে সুখবর পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৪১, ৯ জুলাই ২০২৪
বাজে সময়ের মাঝে সুখবর পেল ব্রাজিল
ফাইল ছবি

মাঠ ও মাঠের বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও ব্যর্থতার মুখ দেখেছে সেলেসাওরা। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না একসময়ের শক্তিশালী দলটি।

ইনজুরির কারণে দলটির তারকা ফুটবলার নেইমারও প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে মাঠের বাইরে। অবশেষে কিছুটা সুখবর পেয়েছে সেলেসাওরা। মূলত নেইমারকে নিয়েই মিলেছ সুখবর। 

চোট কাটিয়ে এখন অনেকটা সুস্থ নেইমার। মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও অপেক্ষায় নেইমারের। তবে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজী নন এই কোচ।

Advertisement

ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনে প্রকাশিত সংবাদ অনুযায়ী, অক্টোবরে চিলির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। 

নেইমারকে নিয়ে ব্রাজিলের কোচ বলেন, ‘নেইমারকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হচ্ছে। এটি খুবই কঠিন একটি চোট, লোকেরা যেমন বলে এতো সহজ নয়। তাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে তাড়াহুড়ো করার সুযোগ নেই।’

তারকা ফুটবলারকে প্রশংসায় ভাসিয়ে দরিভাল আরও বলেন, ‘নেইমার গড়পড়তার চেয়ে অনেক উপরের খেলোয়াড়, এটা সবাই জানে এবং সে আমার দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে এটাই স্বাভাবিক।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!