অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় কাটানো ওয়ানিন্দু হাসারাঙ্গাও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তবু এই দুই অলরাউন্ডার একই কাতারে থাকতে পারলেন না আইসিসি টি–২০ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। এক সপ্তাহ শীর্ষস্থান ভাগাভাগি করার পর আবারো এককভাবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন শ্রীলংকান এই তারকা।
আইসিসি র্যাঙ্কিংয়ের নিয়মানুযায়ী, দলের কোনো ম্যাচ মিস করলে রেটিং পয়েন্ট হারাবেন ক্রিকেটার। সেটি বিশ্রাম পেলে, অসুস্থ হলে, চোটে পড়লে কিংবা বাজে ফর্মের কারণে বাদ পড়লেও। শুধু এই কারণেই এবার র্যাঙ্কিংয়ের আরও নিচে নেমে যেতে পারেন পান্ডিয়া।
.png)
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে পান্ডিয়ার শীর্ষস্থান হারানো ছাড়া তেমন কোনো পরিবর্তন নেই। আগের মতোই তিনে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এবং চারে জিম্বাবুয়ের সিকান্দার রাজা । লম্বা সময় শীর্ষে থাকা সাকিব আল হাসান এখন নেমে গেছেন পাঁচে। রাজা ও সাকিবের ব্যবধান গত সপ্তাহে ৪ পয়েন্টে থাকলেও এখন সেটি ২ পয়েন্টে নেমে এসেছে।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে রুতুরাজ গায়কোয়াড়ের। ২০ নম্বর থেকে ১৩ ধাপ এগিয়ে এসে সাতে উঠে এসেছেন তিনি। এগিয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরেও। বেনেট ২৫ ধাপ এগিয়ে ৯৬ নম্বরে ও মাধেভেরে ১২ ধাপ এগিয়ে উঠেছেন ৯৭ নম্বরে। ব্যাটিংয়ে শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ম্যাচ দুর্দান্ত বোলিং করে ২২ নম্বর থেকে ১৪ নম্বরে উঠেছেন রবি বিষ্ণোই। ২৬ ধাপ এগিয়ে ৮২ নম্বরে উঠেছেন ওয়াশিংটন সুন্দর।