নতুন ভূমিকায় লিভারপুলে ইয়ুর্গেন ক্লপ
প্রিমিয়ার লিগের মৌসুমে শেষেই লিভারপুল ছাড়বেন-এমন ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন ইয়ুর্গেন ক্লপ। আগাম ঘোষণা অনুযায়ী, সবশেষ মৌসুমে অলরেডদের ডাগাউট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হন ডাচ কোচ আর্নে স্লট।
হেড কোচের দায়িত্ব ছাড়লেও লিভারপুলের সঙ্গেই থাকছেন ইয়ুর্গেন ক্লপ। তবে এবার আর কোচ হিসেবে নয়, তার ভূমিকা ভিন্ন। সাবেক চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাবটি ঘোষণা দিয়েছে, ক্লপ লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
গত মৌসুমের মাঝপথে হঠাৎ করেই এই জার্মান কোচ ঘোষণা দেন, ২০২৩–২৪ মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়বেন তিনি।
.png)
সেসময় কারণ হিসেবে ক্লপ বলেছিলেন, তার বিশ্রাম প্রয়োজন। ক্লপের সেই ঘোষণায় অ্যানফিল্ড অন্য রকম এক আবেগে ভেসে গিয়েছিল। কেননা লিভারপুল তাদের হারানো গৌরব ফিরে পেয়েছিল এই জার্মান কোচের অধীনেই।
২০১৫ থেকে ২০২৪—লিভারপুলের ডাগআউটে ৯ মৌসুম ছিলেন ক্লপ। তার অধীনে দলটি খেলেছে ৪৮৯টি ম্যাচ, শিরোপা জিতেছে ৮টি—একটি চ্যাম্পিয়নস লিগ, একটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ (কারাবাও কাপ নামে পরিচিত), একটি উয়েফা কাপ, একটি এফএ কমিউনিটি শিল্ড ও একটি ক্লাব বিশ্বকাপ।