ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে ৯০ মিনিট এনার্জি ধরে রাখতে চান এমি মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ১৪ জুলাই ২০২৪
ফাইনালে ৯০ মিনিট এনার্জি ধরে রাখতে চান এমি মার্টিনেজ
ছবি: সংগৃহীত

সময়ের সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ‘বাহপাখি’ হিসেবে খ্যাতি পাওয়া আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষত, পেনাল্টি বাঁচানোয় তার ধারেকাছে নেই এ সময়ের কেউ। চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসির পেনাল্টি মিসের পরও আর্জেন্টিনা সেমিতে ওঠে এমির দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে।

কোপা-বিশ্বকাপ-কোপা, ঐতিহাসিক ট্রেবল জয়ের সুযাগ আর্জেন্টিনার সামনে। কোপার ফাইনালে সোমবার ভোরেই কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে মেসি-ডি মারিয়াদের ওপর যতটা নজর থাকবে, ততটাই থাকেবে এমির ওপর। আলবিসেলেস্তেদের লাস্ট ম্যান স্ট্যান্ড তো এমিই।

ফাইনালের আগে রোববার সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি ব্যক্ত করেন এমি মার্টিনেজ। জানান, প্রথমবার কোপার ফাইনালে (২০২১) ওঠার মতোই মনে হচ্ছে। একই রকম অনুভূতি। ভক্তদের আরো একটি শিরোপা উপহার দিতে প্রস্তুত তিনি।

Advertisement

এমি বলেন, ফাইনাল নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ভক্তরা আমাকে খুব উদ্দীপ্ত করেছে। তাদের জন্য এই ফাইনাল। আমি খুব ভাগ্যবান চমৎকার সব সতীর্থ পেয়েছি, দারুণ একটা কোচিং প্যানেল আছে আমাদের। ম্যাচ ৯০ মিনিটে শেষ হোক কিংবা ১২০ মিনিটে গড়াক, আমার এনার্জি একই থাকবে। নিজেদের সেরাটা দিয়েই কাজটা সম্পন্ন করবো আমরা।

এক সময় অখ্যাতই ছিলেন এমি মার্টিনেজ। সময়ের পরিবর্তনে নিজ পারফর্ম্যান্সের গুণে বনে গেছেন তারকা। আর্জেন্টাইনদের ভরসার প্রতীক তিনি। ভক্তদের সঙ্গে তাই আরেকটি শিরোপা উদযাপনে তর সইছে না এমি মার্টিনেজেরও।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!