সোমবার (১৫ জুলাই) জার্মানির বার্লিনে ইউরোর ফাইনালে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস।
শিরোপার লড়াইয়ে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামছে স্পেন-ইংল্যান্ড। ম্যাচটিতে ৪-২-৩-১ ফরম্যাশনে মাঠে নামবে স্প্যানিশরা। অন্যদিকে ৩-৪-২-১ ফরম্যাশনে লড়াই জমাতে মুখিয়ে ইংলিশরা।
.png)
এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে স্পেন একাদশে ফিরেছেন দানি কারভাহাল। ইংল্যান্ড দলেও একটি পরিবর্তন এনেছেন কোচ গ্যারেথ সাউথগেট। কিরেন ট্রিপিয়ারের পরিবর্তে একাদশে খেলবেন লুক শ।
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুয়েহি, বুকায়ো সাকা, কোব্বি মাইনু, ডেকলাইন রাইস, লুক শ, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন।
স্পেন একাদশ: উনাই সিমোন (গোলরক্ষক), দানি কারভাহাল, নরমঁদ, লাপোর্তে, কুকুরেল্লা, রদ্রি, ফাবিয়ানো রুইজ, লামিনে ইয়ামাল, দানি ওলমো, উইলিয়ামস ও মোরাতা।