ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে জরিমানা ছাড়াই ইয়ামালকে খেলালো স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ১৫ জুলাই ২০২৪
যেভাবে জরিমানা ছাড়াই ইয়ামালকে খেলালো স্পেন
লামিনে ইয়ামাল

জমজমাট ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন ১৭ বছর বয়সী তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল।

সদ্য সমাপ্ত ইউরোতে ইয়ামাল মাঠে নামলেই যেন তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। ফাইনালেও ইয়ামালের পা থেকে এসেছে দর্শনীয় অ্যাসিস্ট। তার দুর্দান্ত অ্যাসিস্টে প্রথম গোলের দেখা পায় নিকো উইলিয়ামস। এরপরই উল্লাসে ফেটে পড়ে পুরো স্পেন।

তবে ফাইনালে ইয়ামালকে খেলানো নিয়ে দুঃসংবাদ শোনা যাচ্ছিল। তবে কোনো চোট বা কার্ডের সমস্যা নয়, তাকে খেলানোর ক্ষেত্রে মূলত দুঃসংবাদ হয়ে উঠেছিল আয়োজক দেশ জার্মানির আইন। ১৭ বছর বয়সী এই তরুণ খেলোয়াড় জার্মানির আইনে নাবালক।

Advertisement

জার্মানির যে শ্রম আইন রয়েছে সেই আইন অনুযায়ী কোনো নাবালক বা শিশুকে দিয়ে রাত আটটার পরে কোনো কাজ করানো যাবে না। তবে অ্যাথলেটদের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়। তাদের রাত ১১টা অবধি খেলানো বা অনুশীলন করানো যায়।

এদিকে খুব সূক্ষ্মভাবে এই আইনের জরিমানা এড়িয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। এদিন ইয়ামালকে ম্যাচের ৯০ মিনিট খেলাতে গেলে জরিমানা দিতে হতো। তাই ৯০ মিনিটের আগেই বদলি খেলোয়াড় দিয়ে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

তবে খেলা শেষ হওয়ার ৪ ঘণ্টা পর্যন্ত উয়েফা কর্তৃপক্ষ ইয়ামালের জরিমানা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেয়নি। তবে দ্রুতই হয়ত এ ব্যাপারে ব্যাখ্যা দেবে ইউরো ও স্পেন দল। অবশ্য পুরো সময় খেললে কত টাকা জরিমানা হতে পারতো স্পেনের?

জানা গেছে, আইন ভাঙলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৩০ হাজার ইউরো জরিমানা হতে পারতো। তবে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই পরিমাণ অর্থ দিয়েও দিতে পারতো স্পেনের ফুটবল ফেডারেশন।

ইংলিশদের আক্ষেপে পুড়িয়ে চতুর্থবারের মতো দখলে নিলো ইউরো শিরোপা। ইউরোর ইতিহাসে যা পারেনি আর কোনো দল! শিরোপা পুনরুদ্ধার করেছে ১২ বছর পর। তাই সেক্ষেত্রে জরিমানা হলেও তা বিশেষ সমস্যা হতো না স্পেনের কাছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!