ভারত সিরিজের জন্য শক্তিশালী শ্রীলংকা দল ঘোষণা
সদ্য সমাপ্ত লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে দলকে শিরোপা জেতান চারিথ আসালাঙ্কা। এর ফলস্বরূপ তাকে অধিনায়ক করে ভারত সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা।
আগামী ২৭ জুলাই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে লংকানরা। চলতি মাসেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিলো শ্রীলংকা।
অবশেষে আসালাঙ্কার ওপর আস্থা রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারত সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভার। দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল ও কুশল পেরেরা।
.png)
লংকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে ডাক পেয়েছেন দুই ফার্নান্দো আভিস্কা ও বিনুরা।
শ্রীলংকার টি-২০ স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাথিরানা, নুয়ান থুসারা, দুশ্মন্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।