ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন, বিপদে কানাডা দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ২৫ জুলাই ২০২৪
প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন, বিপদে কানাডা দল
ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও এরই মধ্যে মাঠে গড়িয়েছে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট। যেখানে নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন উড়িয়ে বিপাকে কানাডা নারী ফুটবল দল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুই দলের ম্যাচ থাকায় বিষয়টি গড়িয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পর্যন্ত। ড্রোন কান্ডে রীতিমতো বেকায়দায় কানাডা ফুটবল দল। দেশে ফেরত পাঠানো হয়েছে কোচিং স্টাফের দুই সদস্যকে।

সাঁ এতিয়েয় অনুশীলনের সময় ড্রোন দেখতে পেয়ে পুলিশে অভিযোগ জানায় নিউজিল্যান্ড নারী দল। সে ঘটনায় কানাডা ফুটবল দলের এক সাপোর্ট স্টাফকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। বিষয়টি গড়িয়েছে প্যারিস ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পর্যন্ত।

Advertisement

গোয়েন্দাগিরির অভিযোগ অস্বীকার করলেও নিউজিল্যান্ড দলের কাছে ক্ষমা চেয়েছে কানাডা অলিম্পিক কমিটি। শুধু ক্ষমা চেয়েই থামেনি। নারী ফুটবল দলের সহকারী কোচ ও অ্যানালিস্টকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।

এদিকে, অলিম্পিকে অংশ নিতে প্যারিসে পা রেখেছে আলোচনায় থাকা চীনের সাঁতার দল। একই দিন এসেছেন ফিলিস্তিনের অ্যাথলেটরাও। ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিন। রক্তাক্ত গাজার উত্তরাঞ্চল খান ইউনিস।

এমন সময় বুকে কষ্ট আর চোখে স্বপ্ন নিয়ে প্যারিসে পা রেখেছেন দেশটির অ্যাথলেটরা। দেশের বাইরে থাকা ফিলিস্তিন অ্যাথলেটরা আগে থেকেই আছেন বিগস্ট শো অন আর্থে। বুধবার তাদের সঙ্গে যোগ দেন দেশ থেকে আসা বাকিরা।

যাদের কারণে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন, সেই ইসরাইলের বিপক্ষে বিক্ষোভ চলছে প্যারিসেও। মালির বিপক্ষে দেশটির ফুটবল ম্যাচে নিয়োজিত করা হয়েছিলো এক হাজার পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!