এবার ক্রীড়াবিদদের জন্য লোভনীয় সব খাবারদাবারের ব্যবস্থা করে রেখেছেন আয়োজকরা। সব ধরনের খাবারই থাকছে সেখানে।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে। তারই মাঝে ভারতীয় দলের প্রধান পুষ্টিবিদ আরাধনা শর্মা জানিয়েছেন, গেমস ভিলেজে কী কী খাবার থাকছে। তিনি জানিয়েছেন, চারটি মহাদেশের বিশেষ বিশেষ খাবার থাকছে গেমস ভিলেজে।
.png)
এক ওয়েবসাইটে আরাধনা বলেছেন, আমার মতে, খুব সুন্দর খাদ্যতালিকা রয়েছে। ওরা মূল খাবারগুলোকে চারটি ভাগে ভাগ করেছে। একটি এশীয়, একটি ফরাসি, একটি আমিষ এবং আর একটি গোটা বিশ্বের জন্য।
তিনি আরো বলেন, যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারে। যারা নিরামিষাশী, বা প্রাণিজ খাবার খায় না তাদের জন্যও খাবার রয়েছে। সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি পদ, স্যালাড এবং স্যুপ রয়েছে। প্রচুর জিনিস। সব ক’টার নাম আমারও মনে নেই। তবে আমার দেখে খুব ভাল লেগেছে।
আরাধনা যোগ করেন, ওখানে যেমন ভেজ বিরিয়ানি রয়েছে, তেমনই বাটার চিকেন রয়েছে। এ ছাড়া ফুলকপির তরকারি এবং পনিরের নানা পদ রয়েছে। আমাদের ক্রীড়াবিদরা চাইলেই সে সব চেখে দেখতে পারে।
তবে ফিটনেসের কারণে অনেক ক্রীড়াবিদই লোভনীয় খাবার খেতে পারবেন না। দলের বা ব্যক্তিগত পুষ্টিবিদ যা নির্দেশ দেবেন, সেই অনুযায়ী খেতে হবে তাদের।