ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে খেলার জন্য আঙুলই কেটে ফেললেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ২৬ জুলাই ২০২৪
অলিম্পিকে খেলার জন্য আঙুলই কেটে ফেললেন তিনি
ম্যাথিউ ডউসন

আজ থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত এই টুর্নামেন্টে খেলার জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের অসংখ্য ক্রীড়াবিদ। অলিম্পিকে অংশ নিতে প্রত্যেকেই সর্বোচ্চটা নিঙরে দেন। তবে ম্যাথিউ ডউসন যা করেছেন, তা সহজে কেউ করতে পারবেন না।

অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় ম্যাথিউ ডউসন। চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর তিনি জানতে পারেন, চোট সারতে দীর্ঘ সময়ের প্রয়োজন।

কিন্তু দলের সঙ্গে প্যারিস অলিম্পিকে যোগ দেয়ার জন্য মরিয়া ছিলেন ডউসন। সেজন্য আঙুলটাই কেটে ফেলেছেন তিনি।

Advertisement

৩০ বছর বয়সী ডউসন পার্থে অনুশীলনের সময় ডানহাতের আঙুলে মারাত্মক চোট পান। চিকিৎসক তাকে জানান যে, সেরে উঠতে যেমন সময়ের প্রয়োজন তাতে তৃতীয়বারের মতো অলিম্পিকে খেলতে যেতে পারবেন না।

ডউসনের সতীর্থ আরান জালেউস্কি জানিয়েছেন, ‘দল কিছুটা ধাক্কা খেয়েছে। আমরা আসলে জানি না কী চিন্তা করব। তখন আমরা জানতে পারলাম তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং নিজের আঙুল কেটে ফেলেছেন। আমরা তার সঙ্গে আছি। তার সিদ্ধান্তকে সমর্থন করছি।’

তিনি আরো বলেন, ‘যখন জীবনের সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করবেন, তখন সিদ্ধান্ত নেয়া আপনার জন্য সহজ হবে। গত সোমবার আমরা একটি ম্যাচ খেলেছিলাম এবং তাকে পুরোপুরি সুস্থ দেখেছি। আশা করছি পুরো আসরে আমাদের সঙ্গে খেলতে পারবে।’
 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!