ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সাড়ে ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে ক্রীড়াবিদদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০০, ২৬ জুলাই ২০২৪
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সাড়ে ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে ক্রীড়াবিদদের
ফাইল ছবি

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই প্যারিস অলিম্পিকের উদ্বোধন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রথমবার নদীতে হচ্ছে প্যারেড। সিন নদীতে হবে পুরো অনুষ্ঠান।

মাত্র ৪৫ মিনিটের এই প্যারেডের জন্য সাড়ে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রীড়াবিদদের। জানা গেছে, পুরো উদ্বোধনী অনুষ্ঠান হবে ৭ ঘণ্টা ৪০ মিনিট ধরে। গেমস ভিলেজের দরজা থেকে অন্তত ৯৪০ মিটার হাঁটতে হবে ক্রীড়াবিদদের।

গেমস ভিলেজের একেবারে শেষ প্রান্তে যারা রয়েছেন তাদের ২ কিলোমিটারের বেশি হাঁটতে হবে। তারপর দীর্ঘ অপেক্ষা। আয়োজকরা জানিয়েছেন, প্রায় সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হবে ক্রীড়াবিদদের। নদীতে নৌকায় তারা থাকবেন মেরেকেটে ৪৫ মিনিট।

Advertisement

৯৪টি নৌকায় উদ্বোধনী প্যারেড হবে। তাতে থাকবেন প্রায় সাত হাজার প্রতিযোগী। একের পর এক নৌকা ছাড়বে। তাই প্রতিযোগীদের অপেক্ষা করতে হবে। সেই সময় তাদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য খাবারের ব্যবস্থা থাকছে।

ফল, শুকনো খাবার, পানি ও লাইফ জ্যাকেট দেওয়া হবে প্রতিযোগীদের। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে সেই বিষয়ে খোলসা করে কিছু বলছেন না আয়োজকেরা। যত দূর জানা গেছে, বিখ্যাত গায়িকা সেলিন ডিয়ন গাইবেন।

এরই মধ্যে তিনি প্যারিসে পৌঁছে গেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রায় পাঁচ লক্ষ দর্শক দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবার নদীতে উদ্বোধন স্মরণীয় করতে চাইছে ফ্রান্স।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!