টোকিও অলিম্পিকে সোনা জিতেছিল কানাডার নারী ফুটবল দল। সেই পদক ধরে রাখার জন্য প্যারিসে নেমেছে তারা। কানাডার অলিম্পিক কমিটি জানিয়েছে নারী দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ অ্যান্ডি স্পেন্স।
কানাডা ফুটবলের সিইও এবং সাধারণ সচিব কেভিন ব্লু বলেন, গত ২৪ ঘণ্টায় অনেক কিছু জানা গেছে। আরো তথ্য প্রকাশ্যে এসেছে। সেই তথ্য অনুযায়ী কানাডার নারী ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে অলিম্পিকের বাকি ম্যাচ থেকে নির্বাসিত করা হল।
.png)
প্রথম ম্যাচে কানাডা ২-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সেই ম্যাচ নিয়ে তদন্ত করবে ফিফা। সেই সঙ্গে তদন্ত করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও। নির্বাসিত কোচ প্রিস্টম্যান বলেন, আমি দেশকে ডুবিয়েছি। আমার নিজের এটাই মনে হচ্ছে। আমি সম্পূর্ণভাবে দায়ী।
গত অলিম্পিকে প্রিস্টম্যানের প্রশিক্ষণেই সোনা জিতেছিল কানাডা। নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন নিয়ে গুপ্তচরগিরি করার অপরাধে দলের সহকারী কোচ এবং বিশ্লেষককে বাড়ি পাঠিয়ে দিয়েছিল কানাডা ফুটবল সংস্থা।
সে দেশের কোচ নিজেই নিজেকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছিলেন। তারপরও শাস্তি পেতে হল প্রিস্টম্যানকে।
গত সোমবার নিউজিল্যান্ডের নারী দলের অনুশীলনের সময় মাঠের উপর একটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। মাঝেমাঝে ড্রোনটি মাটির কাছাকাছিও নেমে এসেছিল। ড্রোনের উৎপাতে বিঘ্নিত হয়েছিল নিউজিল্যান্ডের অনুশীলন।
ফুটবলারেরা ঠিক মতো অনুশীলন করতে না পারায় বিরক্ত নিউজিল্যান্ড শিবির প্রথমে প্যারিসের অয়োজক কমিটি এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল।
অতীতে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল কানাডার পুরুষ দলও। ২০২১ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের আগে মাঠের উপরে একটি ড্রোন দেখে অনুশীলন থামিয়ে দিয়েছিল হন্ডুরাস। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।