নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দল নৌকায় ওঠার জন্য ঠিক সময়ে যথাস্থানে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই দলের খেলোয়াড় বা কোচ কাউকেই নৌকায় উঠতে দেওয়া হয়নি। নৌকায় খেলোয়াড়দের তোলার দায়িত্ব যাদের উপর ছিল, তারা জানান যে, নৌকা ভর্তি হয়ে গেছে।
সেই কারণে তাদের উঠতে দেওয়া হবে না। নাইজেরিয়ার বাকি খেলোয়াড়রা নরওয়ে এবং নাইজার, এই দুই দেশের প্রতিযোগীদের সঙ্গে একই নৌকায় রওনা হন। মহিলা বাস্কেটবল দলের খেলোয়াড়েরা নৌকায় উঠতে না পেরে গেমস ভিলেজে ফিরে যান।
.png)
খেলোয়াড়দের ভিলেজ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের জায়গায় পৌঁছনোর জন্য প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। বাসে করে গিয়েছিলেন তারা। লিলেতে রয়েছেন নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল খেলোয়াড়েরা। সেখানেই প্রথম পর্বের ম্যাচগুলো হচ্ছে।
তৃতীয়বার অলিম্পিকে নামছে নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবার প্রথম ম্যাচ খেলবে তারা। ২০০৪ সালের অলিম্পিকে কোরিয়াকে হারিয়েছিল তারা। সেটাই অলিম্পিকে তাদের একমাত্র জয়।