ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নদীর পানি দূষিত, বেকায়দায় অলিম্পিক কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২৯ জুলাই ২০২৪
নদীর পানি দূষিত, বেকায়দায় অলিম্পিক কর্তৃপক্ষ
ছবি: সংগৃহী ত

সিন নদীর পানি দূষিত থাকায় দ্বিতীয় বারের মতো পিছিয়ে গেছে প্যারিস অলিম্পিকের ট্রায়াথলন সাঁতারের অনুশীলন। প্রথম দফায় পেছানোর পর সোমবার (২৯ জুলাই) এর আয়োজনের কথা ছিল। দুবার অনুশীলন পেছানোয় বিপাকে অ্যাথলেটরা।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল সিন নদী। প্যারিসের ভেতর দিয়ে বয়ে চলা এই নদীকে কেন্দ্র করেই ছিল বর্ণাঢ্য আয়োজন। নদীতে প্রায় ৬ কিলোমিটারের প্যারেডে অংশ নিয়েছিলেন অ্যাথলেটরা।

এবার সেই সিন নদীর কারণে বড় ধাক্কা খেল আয়োজক কর্তৃপক্ষ। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় তারা। অবশ্য অনেক আগ থেকেই সিন নদীর পানি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

Advertisement

এর আগে অনেকেই সিন নদীর পানির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর পরীক্ষায় ন্যূনতম মান পাওয়া গেছে বলে জানানো হয়েছিল। যা প্রমাণ করতে অলিম্পিক শুরুর আগে নদীতে নেমে সাঁতারও কাটেন প্যারিসের মেয়র ও অলিম্পিকের এক কর্মকর্তা।

তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকেই প্যারিসে শুরু হয় বৃষ্টি। এ কারণে পানিতে দূষণের মাত্রা বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সপ্তাহের মধ্যেই ইভেন্টটি আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা।

প্যারিসের মেয়র অ্যান্টোনি গিলু বলেন, ‘গত কয়েক সপ্তাহ সিন নদীর গতিপ্রবাহ কেমন ছিল তা আমরা দেখেছি। এটাই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। এতে সিন নদীর পানির মান খারাপ হয়েছে। তবে জুলাইয়ের শুরুর দিকে কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিক ও আবহাওয়া ভালো ছিল।’

মূলত ৩টি ভিন্ন খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয় ট্রায়াথলন। যেখানে দেড় কিলোমিটার সাঁতারে অংশ নিতে হয়। এরমধ্যে সাতারের ভেন্যু ছিল সিন নদী। পানির মান খারাপ থাকলেও ট্রায়াথলনের জন্য অ্যাথলেটদের সঙ্গে কথা বলতে চান প্যারিসের অফিসিয়ালরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!