[ খেলা ]
প্যারিস অলিম্পিক
১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতলেন বিশ্ব রেকর্ডধারী
১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন ইতালির থমাস সেকন। ছবি: সংগৃহীত
প্যারিস অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন ইতালির থমাস সেকন। টোকিও অলিম্পিকে চতুর্থ হওয়া এই সাঁতারু
সোমবার প্রথম ৫০ মিটারেও ছিলেন তৃতীয় স্থানে। তবে পরের অর্ধেক পথে গতি বাড়িয়ে সাঁতার শেষ করেছেন ৫২.০০ সেকেন্ডে। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্ব রেকর্ডও অবশ্য তাঁরই (২০২২ সালে ৫১.৬০ সেকেন্ড)।
শুরুতে এগিয়ে থাকলেও শেষ দিকে পিছিয়ে পড়ে ৫২.৩২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন চীনের জু জিয়াউ। ২০১৬ রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি ৫২.৩৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। এটি মার্কিন সাঁতারুর অলিম্পিকে সপ্তম পদক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!