ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরোজয়ী তারকার সঙ্গে প্রেমিকার প্রতারণা, অতঃপর...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৯, ৩০ জুলাই ২০২৪
ইউরোজয়ী তারকার সঙ্গে প্রেমিকার প্রতারণা, অতঃপর...
ছবি- সংগৃহীত

সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। দলকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা পালন করেন ১৭ বছর বয়সী তরুণ লামিনে ইয়ামাল। এই আসর জুড়ে লামিনের সঙ্গে দেখা গেছে তার প্রেমিকা অ্যালেক্স পাদিল্লাকেও। লামিনের সঙ্গে শিরোপা উৎসবেও অংশ নেন তিনি।

তবে ইউরো চ্যাম্পিয়নশিপের রেশ কাটতে না কাটতে লামিনের প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন। প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। যে কারণে প্রেমিকাকে আনফলো করেছেন বার্সেলোনায় খেলা স্প্যানিশ তারকা। 

এরই মধ্যে প্রেমিকা অ্যালেক্স প্যাডিলাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আনফলো করেছেন স্পেন তারকা লামিন ইয়ামাল। এতেই লামিনের সঙ্গে প্যাডিলার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে। 

Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় প্যাডিলা অন্য কারো কোলে বসে আছেন। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর লামিন ইয়ামাল প্রেমিকাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। প্রেমিকার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ তুলেন।

ভিডিওতে প্যাডিল্লা তার সঙ্গীকে বলেন, ‘কী করছো তুমি, পাগল নাকি; আমাকে ধ্বংস করবে নাকি?’ 

গেল ইউরোর সময় লামিন ইয়ামাল এবং অ্যালেক্স প্যাডিলার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। স্পেনের ইউরো শিরোপা উদযাপন করেছেন একসাথে। ইউরো ম্যাচের সময় তাকে ইয়ামালের পাশে বসে থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যাডিলা বেশ জনপ্রিয়। টিকটকে ১.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে তার। ইউরোর পর মিলান ও গ্রিসে তাদেরকে এক সাথে সময় কাটাতে দেখা যায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: স্পেন
লিংক সফলভাবে কপি হয়েছে!