ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১৭ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণ জিতলেন সামার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ৩০ জুলাই ২০২৪
১৭ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণ জিতলেন সামার
সামার ম্যাকিনটোশ

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোমবার (২৯ জুলাই) সোনা জিতেছেন কানাডিয়ান সাঁতারু সামার ম্যাকিনটোশ। তার বয়স মাত্র ১৭ বছর। এটি জিততে তিনি ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড সময় নিয়েছেন। এই ইভেন্টে এটি চতুর্থ দ্রুততম টাইমিং।

ম্যাকিনটোশ ২০০ মিটার মেডলি ও ২০০ মিটার বাটারফ্লাইতেও ফেবারিট। যা গতকাল স্বর্ণ জিতে জানান দিয়েছেন তিনি। তবে যে সময়ে তিনি এই রেস শেষ করে স্বর্ণ পদক জিতেছেন, তা নিজের ব্যক্তিগত সেরা সময় (২০২৪ সালে ৪ মিনিট ২৪.৩৮ সেকেন্ড) থেকে বেশি।

সাঁতারের এই ইভেন্টে ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি গ্রিমস। আর ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ যুক্তরাস্ট্রেরই ওয়েয়ান্তের। 

Advertisement

৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণ জেতার পর ম্যাকিনটোশ বলেছেন, ‘যতটা পারি উপভোগ করতে চাই। কারণ, এই মুহূর্তগুলো প্রতি চার বছরে একবারই আসে। তাই কানাডা দলকে গর্বিত করার চেষ্টা করছি।’

এর আগে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন ম্যাকিনটোশ।

২০২০ টোকিও অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে চতুর্থ হয়েছিলেন ম্যাকিনটোশ। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। এখন তিনি অভিজ্ঞ সাঁতারু। ম্যাকিনটোশ জানিয়েছেন, টোকিও অলিম্পিকের অভিজ্ঞতা তাকে এবার স্বর্ণ পদক জেতাতে সাহায্য করেছে।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!