ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যকার সিরিজের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ৩১ জুলাই ২০২৪
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যকার সিরিজের সময়সূচি
ফাইল ছবি

দুটি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আগস্টের শুরুতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে খেলবেন মুশফিক, তানজিম সাকিব, সৌম্য, বিজয়রা। সফরের শুরুতে টেস্ট ম্যাচ খেলবে মুমিনুলরা। এরপর হবে ওয়ানডে সিরিজ। 

মঙ্গলবার (৩০ জুলাই) আসন্ন সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম-সৌম্য-বিজয়-মুমিনুল হকদের মতো সিনিয়র ক্রিকেটারদের রাখা হয়েছে প্রথম চারদিনের ম্যাচে।

আগামী ৬ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ ও ১৭ আগস্ট দুইটি চারদিনের ম্যাচ আয়োজিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সবগুলো ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে।

Advertisement

প্রথম চার দিনের ম্যাচের দল: মোসাদ্দেক হোসেন সৈকত, মাইদুল ইসলাম অংকন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হোসেন সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু। 

দ্বিতীয় চার দিনের ম্যাচের দল: এনামুল হক বিজয়, মোঃ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, রুয়েল মিয়া, জাকির আলী অনিক, তাওহীদ হৃদয়, মাইদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা। 

ওয়ানডে ম্যাচের দল: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, জাকের আলী অনিক, রিয়াদ হোসেন, মেহেদী হাসান, তানভির ইসলাম। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!