ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ১ আগস্ট ২০২৪
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান
ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের পর সবশেষ টি-২০ বিশ্বকাপেও বাজিমাত করেছে আফগানিস্তান। যার ফল হিসেবে পুরস্কারও পাচ্ছে তারা। বড় দলগুলোও এখন তাদের গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে।

সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটির আয়োজক। যদিও এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামে ছিল না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের চেয়ারম্যান লসন নাইডু জানিয়েছেন, দুই বোর্ডের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক।

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি শেষ হবে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ব নির্ধারিত দুই ম্যাচের টি-২০ এবং তিন ওয়ানডের সিরিজ খেলার ঠিক আগে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!