ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেমিতে ওঠার লড়াইয়ে যাদের মুখোমুখি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ১ আগস্ট ২০২৪
সেমিতে ওঠার লড়াইয়ে যাদের মুখোমুখি ব্রাজিল
ছবি: সংগৃহীত

চলমান প্যারিস অলিম্পিকের নারী ফুটবল ইভেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যা ছিল মেজর টুর্নামেন্টে ব্রাজিলের অধিনায়ক মার্তার সম্ভাব্য শেষ ম্যাচ। বোর্দোতে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায় সেলেসাওরা।

এমন হার ব্রাজিলকে প্যারিস অলিম্পিক থেকে বিদায়ের শঙ্কায় ফেলে দিয়েছিল। গ্রুপ পর্ব টপকানোর চ্যালেঞ্জে কঠিন পর্যায়েই পড়েছিল তারা। ‘সি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ‘এ’ গ্রুপের ফ্রান্স ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়েছিল মার্তাদের দল।

নিউজিল্যান্ড বিশাল ব্যবধানে জিতলেই কেবল কপাল পুড়তো ব্রাজিলের। তবে স্বাগতিক ফ্রান্সকে সমীকরণ মিলিয়ে হারিয়ে কোয়ার্টার ওঠাতো দূরের কথা, নিউজিল্যান্ডই হেরে গেছে ম্যাচে। ২-১ গোলের জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রান্স।

Advertisement

স্বাগতিকদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল। তৃতীয় হওয়া ৩ দলের মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ারও। কিন্তু ৩ পয়েন্ট থাকার পরও গোলগড়ে ব্রাজিলের (-২) চেয়ে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া (-৩)।

আগামী শনিবার (৩ আগস্ট) হবে শেষ আটের তিন ম্যাচ। আর কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষনীয় ব্রাজিল-ফ্রান্সের ম্যাচ মাঠে গড়াবে ৪ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!