ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসি থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫০, ২ আগস্ট ২০২৪
আইসিসি থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে পিসিবি
ফাইল ছবি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। সভা পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ।

আসন্ন ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য আনুমানিক বাজেট দেওয়া হয়েছে ৭ কোটি ডলার। সঙ্গে অতিরিক্ত খরচ হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভ রাখা হয়েছে।  এক্ষেত্রে বলা হয়েছে, ভারত এখনো পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

Advertisement

যদি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত দল পাকিস্তানে খেলতে না যায়, তাহলে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করা হবে। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!