প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে মুখোমুখি হয়েছিল এ দুই প্রতিদ্বন্দ্বী। আসরের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল স্বাগতিক ফ্রান্স ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। যেখানে হারের ফরাসিদের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে আলবিসেলেস্তে যুবারা।
বোর্দোতে আর্জেন্টিনাকে যুবাদের ১-০ গোলে হারিয়েছে ফরাসি যুবারা। এই হারে আসর থেকে বিদায় নিয়েছে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। অন্যদিকে বড়দের হারের প্রতিশোধ নিয়ে সেমির টিকিট পেয়েছে এমবাপ্পের উত্তরসূরীরা।
.png)
আর্জেন্টিনা দলের কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।’
ভালো খেলেও শেষ পর্যন্ত গোল না পাওয়ায় কিছুটা হতাশ মাচেরানো। তিনি বলেন, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।’
‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’-যোগ করেন তিনি।