ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ৭ আগস্ট ২০২৪
অলিম্পিকে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব
অ্যান্থনি আম্মিরাতি

একরাশ স্বপ্ন নিয়ে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসে অংশ নিতে আসেন ক্রীড়াবিদরা। কেউ পদক জয়ের আনন্দে হাসেন, কেউ বা ব্যর্থতার হতাশায় নিমজ্জিত হয়ে চোখের জলে ভাসেন। চোটে পড়ে কারো হয়  স্বপ্নভঙ্গ, ডোপ টেস্টে ধরা পড়ে অনেকে হন কলঙ্কিত। 

ফরাসি পোল ভল্টার অ্যান্থনি আম্মিরাতির যে ট্র্যাজেডির শিকার হলেন এটি তার নিজের তো বটেই, গোটা দুনিয়ার কাছেই ছিল কল্পনাতীত। অনাকাঙ্ক্ষিতভাবে ফাইনালের আগে বাদ পড়ার ঘটনার ছবি ভাইরালের পর পর্নোগ্রাফিক ওয়েবসাইটের কাছ থেকে চুক্তির প্রস্তাব পাওয়া আম্মিরাতি এখন আলোচনার তুঙ্গে রয়েছেন।

মূল ঘটনায় আসা যাক। ২১ বছর বয়সী পোল ভল্ট তারকা তার গ্রুপে ১২তম স্থান অর্জন করায় ফাইনালে জায়গা নিতে পারেনি। ৫.৭০ মিটার উচ্চতায় লাফ দেয়ার সময় অপ্রত্যাশিতভাবে তার পুরুষাঙ্গ ক্রসবার স্পর্শ করে। তাতেই ঘটে সর্বনাশ। নিজ দেশের মাটিতে অলিম্পিকে তার পদক জয়ের আশার সমাপ্তি ঘটে।

Advertisement

হৃদয়বিদারক এ ঘটনার পর ক্যামসোডা নামের একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইট আম্মিরাতিকে ২ লাখ ৫০ হাজার ডলারের একটি চুক্তির প্রস্তাব দেয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকার কাছাকাছি। চুক্তির প্রস্তাবে বলা হয়, আপনাকে ৬০ মিনিটের ওয়েবক্যাম শোয়ের বিনিময়ে ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত অফার প্রস্তাব দিতে চাই। যেখানে অবশ্যই ক্রসবারে স্পর্শের সেই ছবিসহ সহ আপনার পণ্যগুলো প্রদর্শন করবেন।

হতাশাজনকভাবে ফাইনালের আগে বিদায় নেয়ার পর আম্মিরাতি বলেন, ‘এটি বড় হতাশার কারণ। আমি কিছুটা হতাশ, কারণ আমি ৫.৭০ মিটারে তৃতীয় প্রচেষ্টায় কিছুই মিস করিনি। যা মিস করেছি, তা খুব সূক্ষ্ম বিষয় ছিল। এটি একটি প্রযুক্তিগত ব্যাপার। আমাকে শেষ দুটি প্রচেষ্টা ছেড়ে দিতে হয়েছিল। কারণ আমি দৌড়কে অগ্রাধিকার দিয়েছিলাম। আমি শারীরিকভাবে শতভাগ ফিট ছিলাম। কিন্তু কিছুটা খেই হারিয়েছিলাম। পরিস্থিতি ভালো ছিল। এই প্রথম আমি কোনো চাপ ছাড়াই প্রতিযোগিতা শুরু করেছিলাম।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!