ইমানে খেলিফের মতো তাইওয়ানের টিং-ইউ লিনকে নিয়েও বিতর্ক হচ্ছে। অনেকে দাবি করছেন তারা নারী নন। দুজনই গেল বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ নির্ধারনী পরীক্ষায় পাশ করতে পারেনি। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি মাত্র ৪৬ সেকেন্ড ইমানের খেলিফের কাছে ম্যাচ হেরে যান।
তিনি দাবি করেন, আলজেরিয়ান প্রতিপক্ষ যেভাবে আঘাত করেছেন; জীবনে এমনটা প্রথম পেলাম। তারপরই আলজেরিয়ানের লিঙ্গ বিতর্ক ভিন্ন মাত্রা পায়। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, লিঙ্গ নির্ধারনের মানদণ্ডে ইমানে লেখিফ একজন নারী, এ কারণেই তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।
.png)
সেমিফাইনাল জয়ের পর ইমানে খেলিফ বলেছেন, আমি নিজের খেলার দিকে মনোযোগ দিতে চাই। তার বাইরের বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি ফাইনালে পা রেখেছি।
২৫ বছর বয়সি এ বক্সার আরো বলেন, আমি যা অর্জন করেছি, তার জন্য গর্বিত। এখানে সামর্থ্যর সেরাটা দিচ্ছি। আমরা একটা দল হিসেবে অনেকদিন ধরে পরিশ্রম করছি। ফাইনালের বিষয়ে আমি সজাগ এবং মনোযোগি। কারণ এটা আমার স্বপ্নের ফাইনাল।
বাউট শুরুর আগে ও পরে ম্যাচ ভেন্যুতে ‘ইমানে খেলিফ..., ইমানে খেলিফ...’ স্লোগান দিচ্ছিলেন দর্শকরা।