প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে কোকেন কেনার দায়ে টমকে গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য তাকে সতর্ক করে আইনত দোষী সাব্যস্ত না করে জরিমানা ছাড়াই মুক্তি দেওয়া হয়।
কোকেন কাণ্ড নিয়ে ক্ষমা চেয়ে এই অজি খেলোয়াড় বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে যা ঘটেছে তার জন্য আমি প্রথমে ক্ষমা চাই। ভয়ানক একটা ভুল করেছি। আমার কৃতকর্মের জন্য সম্পূর্ণ দায় নিচ্ছি। আমার কর্মকাণ্ড একেবারেই আমার নিজস্ব। এসব কোনোভাবেই আমার পরিবার, আমার সতীর্থ, আমার বন্ধু, খেলাধুলা এবং অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের মূল্যবোধকে প্রতিফলিত করে না। আপনাদের সবাইকে বিব্রত করেছি। আমি সত্যিই দুঃখিত।
.png)
অস্ট্রেলিয়ার শেফ দ্য মিশন আনা মেয়ারেস জানান, ক্রেইগ এরই মধ্যে অলিম্পিক ভিলেজ চলে গেছেন এবং গেমসের অ্যাথলেট হিসেবে আর কোনো সুযোগ-সুবিধা পাবেন না। তিনি বলেন, ‘সে এমন একজন ভালো মানুষ, যে কিনা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এ ধরনের কাজের ফল তাকে পেতে হবে। সে ক্ষমা চেয়েছে, অনুতপ্ত। নিজের কর্মকাণ্ডের দায় কাঁধে নিয়েছে। ক্রেইগের সাহায্য দরকার হলে আমরা তাকে সমর্থন করবো।’
তিন বছর আগে টোকিও অলিম্পিকে ২৮ বছর বয়সী ক্রেইগ হকি দলের হয়ে রৌপ্যপদক জিতেছিলেন। ঐ আসরে অস্ট্রেলিয়া জার্সিতে শতাধিক ম্যাচ খেলার কীর্তিও গড়েন।