ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

ছেলেদের সোনা জেতার দিনে হতাশ করলো মেয়েরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ১০ আগস্ট ২০২৪
ছেলেদের সোনা জেতার দিনে হতাশ করলো মেয়েরা
ছবি- সংগৃহীত

দীর্ঘ ৩২ বছরের আক্ষেপ ঘুচিয়ে অলিম্পিকের ফুটবল ইভেন্টে সোনা জিতেছে স্পেন অনূর্ধ্ব-২৩ দল। শিরোপার মঞ্চে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশরা। তবে এদিন ব্রোঞ্চ হাতছাড়া হয়েছে হারমোসাদের।

চলমান প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেনকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জার্মানি। এটি তাদের চতুর্থবারের মতো ব্রোঞ্জ পদক জয়। 

শুক্রবার ফ্রান্সের লিঁওতে ম্যাচের ৬৫তম মিনিটে বায়ার্ন মিউনিখের গুইলিয়া গুইনের পেলান্টি থেকে করা গোলে লিড নিয়েছিল জার্মানি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

Advertisement

তবে অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় স্পেনও। কিন্তু স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাসের শট দুর্দান্ত ড্রাইভ দিয়ে রুখে দেন জার্মানির গোলরক্ষক এন কার্টিন বার্জার। এতেই সমতায় ফিরতে পারেনি স্পেন। পেনাল্টি মিসের ১ মিনিট পর রেফারি শেষ বাঁশি বাজালে জয় নিশ্চিত হয় ২০১৬ সালের চ্যাম্পিয়নদের।

এবারের আসরে ফেভারিট হিসেবে শুরু করেছিল স্পেন।  কিন্তু সেমিফাইনালে অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের মুখোমুখি হয়ে আকস্মিকভাবে হেরে যায় স্পেন। এবার হারতে হলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও।

শনিবার রাত ৯টায় সোনা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!