ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমবার সোনার স্বাদ পেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ১০ আগস্ট ২০২৪
প্রথমবার সোনার স্বাদ পেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ব্রাজিল
ফাইল ছবি

ব্রাজিলের ছেলেরা অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে আগেই। তবে এখন পর্যন্ত সেই স্বাদ পায়নি মেয়েরা। এবার সুযোগ এসেছে সেই স্বাদ গ্রহণ করার। যেখানে তাদের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের মেয়েরা।

সেমিফাইনালে টুর্নামেন্টের ফেভারিট স্পেনকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। শনিবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টায় প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে স্বর্ণ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

সেমিফাইনালে মেয়েদের ফুটবলের ‘পেলে’ খ্যাত কিংবদন্তি ফরোয়ার্ড মার্তাকে না পেলেও স্বর্ণের লড়াইয়ে তিনি থাকছেন এটা নিশ্চিত। তাই সতীর্থরা ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মার্তাকে স্বর্ণ উপহার দিতে চান বলে জানিয়েছেন। 

Advertisement

প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের হাতে উঠেছে রেকর্ড সমান চারবার করে বিশ্বকাপ ও অলিম্পিক স্বর্ণ। এ অবস্থায় ব্রাজিলিয়ার মিডফিল্ডার অ্যাঞ্জেলিনা বলেন, এটা আমরা তার (মার্তা) জন্য করেছি। আমরা তাকে সত্যি দারুণ এক বিদায় দিতে চাই।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে যদি স্বর্ণ জয় করতে পারে ব্রাজিল তাহলে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলা মার্তার জন্য দারুণ বিদায় হবে। নয়তো সারাজীবনের জন্য আক্ষেপ রয়েই যাবে ৩৮ বছর বয়সী তারকার।

এ বছর বুটজোড়া চিরতরে তুলে রাখবেন মার্তা। হয়তো অলিম্পিক ফাইনালই তার শেষ ম্যাচ। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখায় কোয়ার্টার ও সেমিফাইনালে খেলা হয়নি রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা তারকার।

স্বর্ণ জিতলে প্রথম লাতিন দল হিসেবে এই ইভেন্টে পদক ঘরে তুলবে ব্রাজিল। সঙ্গে নিতে পারবেন প্রতিশোধও। ২০০৪ অ্যাথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে দুবারই গেমসের ফাইনালে ব্রাজিল হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!