ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকার প্যানেলে আতহার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ১৭ আগস্ট ২০২৪
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকার প্যানেলে আতহার 
আতহার আলী খান। ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি ও করাচিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য ধারাভাষ্যকার প্যানেল ও উপস্থাপকের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারাভাষ্যকার প্যানেলে আছেন বাংলাদেশের আতহার আলী খান।  

পাঁচ সদস্যের ধারাভাষ্যকার প্যানেলে আতহার আলী খান ছাড়াও আরো আছেন- আমির সোহেল, বায়জিদ খান, নিক কম্পটন এবং উরুজ মুমতাজ। উপস্থাপক হিসেবে থাকবেন সিকান্দার বখত।

রাওয়ালপিন্ডিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম ম্যাচ আগামী ২১ আগস্ট শুরু হবে। করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

Advertisement

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!