ওল্ড ট্রাফোর্ড টেস্টে বুধবার প্রথম দিন আগে ব্যাট করা লঙ্কানরা ৭৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৭৪ ও অভিষিক্ত রথনায়েক ৭২ রানের ইনিংস খেলেন।
১৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে রথনায়েক বিশ্বরেকর্ড গড়েন। তার আগে ১৯৮৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ব্যাটার বালবিন্দর সান্ধু অভিষেক টেস্টে নয় নম্বরে নেমে ৭১ রান করেছিলেন। পুরনো সেই রেকর্ডটি ভাঙলেন ২৮ বর্ষী রথনায়েক।
.png)
আন্তর্জাতিক তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি রথনায়েকের সর্বাধিক রানের ইনিংস। এর আগে ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ডানহাতি এই পেসারের সর্বোচ্চ ইনিংস ছিল ৫৯ রানের। ব্যাটিংটা অবশ্য তিনি বাঁহাতে করে থাকেন ।
প্রথম দিন শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২২ রান। স্বাগতিকরা ২১৪ রান পিছিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।