ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বাছাই করলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ২৭ আগস্ট ২০২৪
সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বাছাই করলেন সাকিব
সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে দলের সঙ্গে সেই দেশে অবস্থান করছেন সাকিব আল হাসান। এরই মধ্যে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ১০ উইকেটেরে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা।

ব্যাট হাতে সাফল্য না পেলেও বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট নিয়েছেন সাকিব। পাকিস্তানে অবস্থানের মাঝেই ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডাকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে নিজের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন সাকিব।

সাকিবের একাদশে দেখা গেছে ভারতীয়দের প্রাধান্য। ৩৭ বছর বয়সী এ টাইগার অলরাউন্ডারের দলে বিভিন্ন প্রজন্মের এবং দেশের তারকাদের সমন্বয়ে একাদশ নির্বাচন করেছেন। ভারত ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দু’জন জায়গা পেয়েছেন পাকিস্তান থেকে। 

Advertisement

ইনিংসের গোড়াপত্তনের জন্য সাকিব বেছে নিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারকে। ওয়ান ডাউনে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে।

এরপরেই রয়েছেন ভারতের বিরাট কোহলি। পাঁচ নম্বরে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। উইকেটকিপার ব্যাটার ও অধিনায়ক হিসেবে রয়েছেন ভারতের এমএস ধোনি। সাত নম্বরে সাকিব নিজেকেই রেখেছেন। 

বোলিং আক্রমণের জন্য সাকিব রেখেছেন দুই কিংবদন্তি স্পিনার শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে। পেস আক্রমণের দায়িত্ব তুলে দেয়া হয়েছে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাহর কাঁধে। 

সাকিব আল হাসানের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ
শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম এবং গ্লেন ম্যাকগ্রা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!