ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশকে হারাতে স্কোয়াডে বড় রদবদল আনল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ২৮ আগস্ট ২০২৪
বাংলাদেশকে হারাতে স্কোয়াডে বড় রদবদল আনল পাকিস্তান
ফাইল ছবি

বাংলাদেশের কাছে রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই পরাজয় হজম করতে পারছেন না দেশটির সমর্থকরা। দেশটির সাবেক খেলোয়াড়রা তো বটেই, ম্যানেজমেন্ট ও অধিনায়কদের সমালোচনা করে ধুয়ে দিচ্ছেন তারা।

অনেকের মতে পাকিস্তানের হারের পেছনে বড় দায় ভুল দল নির্বাচনকরা। বিশেষ করে প্রথম টেস্টের স্কোয়াড থেকে একমাত্র স্পেশালিস্ট স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামকে বাদ দেয়ার সিদ্ধান্তের তুমুল সমালোচনা হচ্ছে।

এরই প্রেক্ষিতে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে পাকিস্তান। আগামী শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এর আগে আবরার আহমেদ, আমের জামাল ও কামরান গুলামকে দলে ফিরিয়েছে স্বাগতিকরা।

Advertisement

প্রথম টেস্টের স্কোয়াডে প্রাথমিকভাবে তারা তিনজনই ছিলেন। কিন্তু পুরো ফিট না থাকায় জামালকে বিশ্রাম দেওয়া হয়। আর আবরার ও কামরানকে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে শাহিনসের হয়ে চারদিনের ম্যাচ খেলার জন্য ছেড়ে দেওয়া হয়।

এদিকে প্রথম টেস্ট চলাকালীন সময়ে প্রথমবারের মতো বাবা হয়েছেন শাহিন আফ্রিদি। ফলে প্রথম টেস্ট শেষেই ছুটিতে গিয়েছিলেন। গুঞ্জন ছিল, দ্বিতীয় টেস্টে না-ও খেলতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দিয়েছেন শাহিন।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের একাদশে কোনো স্পেশালিস্ট স্পিনার খেলায়নি পাকিস্তান। পার্টটাইম স্পিনার আগা সালমান ৪০ এর ওপর ওভার করেও কোনো উইকেট শিকার করতে পারেনি। সে কারণে দ্বিতীয় টেস্টে আবরারকে ফিরিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহঅধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!